| ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৭:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 66 বার
নোয়াখালীতে এনসিপিকে ভোট দেওয়ায় ধর্ষণ! আমিরে জাময়াতের প্রতিবাদে ফেসবুকে আবেগঘন বক্তব্য শেয়ার করেছেন। তিনি লেখেন-
নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-কে ভোট দেওয়ায়, তিন সন্তানের এক জননীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা শুনে আমি হতবাক, স্তম্ভিত!
অভিযোগ অনুযায়ী, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে কয়েকজন ব্যক্তি তাঁর ঘরে ঢুকে তাঁর স্বামীকে বেঁধে ফেলে এবং NCP-কে ভোট দেওয়ার অভিযোগে তাঁকে পাশবিক নির্যাতন চালায়। শনিবার বিকেলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁর চিকিৎসা চলছে।
কিছুক্ষণ আগে ফোনে আমি ভুক্তভোগী নারী এবং তাঁর পরিবারের সাথে সরাসরি কথা বললাম। তাঁদের এই অসহনীয় যন্ত্রণা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। কোনো ভাষা দিয়ে তাঁদেরকে সান্ত্বনা দিতে পারিনি।
আমার পুরো নির্বাচনী প্রচারণাজুড়ে আমি কথা দিয়েছিলাম যে- প্রতিহিংসার রাজনীতি আর থাকবে না এবং আইনের শাসনের কোনো বিকল্প নেই, এটিই আমাদের ভিত্তি। যা ঘটেছে তা রাজনীতি নয়, এটি চরম ঔদ্ধত্য এবং এখনই এর অবসান হতে হবে। বিশেষভাবে নারীদের নিরাপত্তা সবার আগে।
এদেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে স্বাধীনভাবে ভোট দেওয়ার এবং কোনো ভয়ভীতি বা সহিংসতা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন করার। কেউ ভোট দেওয়ার কারণে কাউকে আঘাত করার অধিকার রাখে না।
আগামীকাল আমি সাক্ষাতে বিএনপি চেয়ারম্যানকে অত্যন্ত কঠোর ভাষায় জানাবো যে- তাঁর দলের ভেতর থেকে এই ধরনের আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হতে হবে। নেতৃত্ব মানেই হলো শৃঙ্খলা এবং জবাবদিহিতা। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে- দৃঢ়ভাবে, দ্রুত এবং কোনো ভয় বা পক্ষপাত ছাড়াই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||