| ০৩ মার্চ ২০২৬ | ৫:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 54 বার
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আলাদা ‘নারী বাস সার্ভিস’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়ে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক সড়ক পরিবহন ব্যবস্থার বর্তমান অবস্থার খোঁজখবর নেন। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে তিনি মন্ত্রীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি মন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে রাজধানীতে ‘নারী বাস সার্ভিস’ চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিন শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার কাজ নিয়েও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যেন আসন্ন রমজানের ঈদের আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ শেষ করা হয়। এদিকে, রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||