| ০৩ মার্চ ২০২৬ | ৫:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 44 বার
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদের বাংলাদেশের দূতাবাস।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নম্বর ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা) এ যোগাযোগ করতে বলা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||