• শিরোনাম

    রিকশাচালক-মালিকদের বিক্ষোভে ভোগান্তিতে নগরবাসী

    | ১০ জুলাই ২০১৯ | ৯:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 586 বার

    রিকশাচালক-মালিকদের বিক্ষোভে ভোগান্তিতে নগরবাসী

    রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন রিকশাচালক-মালিকরা। আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড এলাকায় তারা সড়কে অবস্থান নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্ষোভ করে। যানবাহন বন্ধ করে তারা রাস্তায় গান, নাচ, ফুটবল, তাস খেলায় মেতে উঠেছেন। এতে ওই তিনটি প্রধান সড়ক এবং তার আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে এবং নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অসংখ্য যানবাহন বিক্ষোভের মাঝে পড়ে একই স্থানে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা, সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে অফিসগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, পথচারী, নারী ও শিশুদের। অনেকে বাধ্য হয়ে দীর্ঘপথ পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে বাধ্য হন। সড়কে বিক্ষোভরত রিকশা চালকরা বলেন, প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা এভাবে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবেন।

    আজ সকাল ৮ থেকে কুড়িল-রামপুরা-মালিবাগ সড়কের বিভিন্ন অংশ অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন রিকশা চালকরা। অবরোধের কারণে সড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। বিকাল পর্যন্ত চলা এ অবরোধে আশপাশের সড়কসহ হাতিরঝিল এলাকা স্থবির হয়ে পড়ে।

    রিকশাচালক-মালিকদের বিক্ষোভে ভোগান্তিতে নগরবাসী

    প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোসহ হাতিরঝিলের চক্রাকার বাসও সড়কে স্টার্ট বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামনে আগাতে না পেরে অনেক গাড়ি চালক উল্টা দিকে গাড়ি ঘুরিয়ে আগাতে থাকে। এতে এক সময় দুই দিকের গাড়ি মুখোমুখি হয়ে সড়কে হেঁটে চলার মতও কোনো জায়াগা থাকে না। এদিকে, সকাল ১০ টার দিকে মালিবাগ রেলগেইট এলাকা ব্লক করে দেয় রিকশা শ্রমিকরা। সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত তারা ওই সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে রাখে।

    রিকশাচালক-মালিকদের বিক্ষোভে ভোগান্তিতে নগরবাসী

    এতে কুড়িল বিশ্বরোড হয়ে টঙ্গিগামী শতাধিক পরিবহন সড়কে থেমে থাকতে হয়। সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেটে এসে দেখা যায় রিক্সা চালকরা রাস্তায় ইট-পাথর আর রাস্তার মাঝে থাকা পরিত্যাক্ত সড়কবাতির খুঁটি ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। ঢুকতে দেয়নি কোনো ধরনের যানবাহন। স্কুল ভ্যান, জরুরি গাড়ি, মোটরসাইকেল কোনো কিছুই ছাড় দেওয়া হয়নি। সোয়া এগারোটার দিকে রেলগেট দিয়ে এক রিকশা চালক ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে যেতে লাগলে রিকশা আটকে মারধর করা হয় ওই চালককে। পরে অন্য কয়েকজন এসে থামান। বেলা ১২ টার দিকে রামপুরা বাজারের কাছে এক মোটরসাইকেল চালককে আটকে মারপিট করেন শ্রমিকরা।

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক