• শিরোনাম

    আরো ২ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে

    | ১০ আগস্ট ২০১৯ | ১:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 611 বার

    আরো ২ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে

    ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ২ জন। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ২ হাজার ৩২৬ জন।

    বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় এর সংখ্যা ছিল ২ হাজার ৪২৮ জন।

    তবে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

    এদিকে ডেঙ্গুতে সারা দেশে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিন জন শিশু, একজন নারী ও একজন বরগুনা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক।

    দেশ রূপান্তরের হিসাবে ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা ৭৬ জনে পৌঁছাল। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৯ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ঢাকা শহরে আক্রান্ত হয়েছে ৯৪৭ জন। আর ঢাকার বাইরে ১ হাজার ৫৫ জন। চলতি মাসের প্রথম ৯ দিনে সারা দেশে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২০৭ জন। জুলাইয়ে এর সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন। আর চলতি বছরে মোট আক্রান্ত ৩৬ হাজার ৬৬৮ জন। বর্তমানে সারা দেশে মোট চিকিৎসাধীন রয়েছে ৮ হাজার ৭৬৩ জন। আর চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮৭৬ জন। অর্থাৎ আক্রন্ত রোগীর প্রায় ৭৫ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক