| ০৮ অক্টোবর ২০২০ | ৭:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 314 বার
দেশে নারী-শিশু ধর্ষণ, হত্যা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ধর্ষকদের বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে কয়েকটি সংগঠন।
বুধবার (০৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সারা দেশে নারী ধর্ষণ-সহিংসতার প্রতিবাদে এবং সিলেটে এমসি কলেজ ও নোয়াখালী জেলার বেগমগঞ্জে বিভৎস গণধর্ষণের বিচার’র দাবিতে বাংলাদেশ কৃষক ফেডারেশন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ শ্রমজীবী ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার যৌথ আয়োজনে সমাবেশ ও মানববন্ধনে এমন আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের নারী-শিশু ধর্ষণ, হত্যা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। অবিলম্বে সিলেটে এমসি কলেজে নববধূ এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জে রোজী আক্তারের ধর্ষকদের বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
এ সময় বক্তারা সারাদেশে হত্যা, ধর্ষণ, সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে নারী নেত্রী রেহেনা বেগমের সভাপতিত্বে ও মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী সালেহা ইসলাম সান্তনার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.এ.এম. ফয়েজ হোসেন, বাংলাদেশ সংযুক্ত বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এম.কে.এম. শহিদুল আলম ফারুক, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, বাংলাদেশ কিষাণী সভার নেত্রী মিলি আক্তার প্রমুখ।
এদিকে বর্তমান আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে মোহাম্মদপুরের তরুণ বাংলা সংঘ নামের একটি সামাজিক সংগঠন ও আমাদের মোহাম্মদপুর নামের একটি ফেসবুক গ্রুপের সদস্যরা।
বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারী আশপাশের সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এসময় তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ধর্ষণের বর্তমান আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদনের দাবি জানান। পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে ধর্ষণের মামলা দ্রুত বিচারের দাবিও জানান তারা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||