| ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৭:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 0 বার
জাপানের রাজধানী টোকিওর ব্যস্ত বাণিজ্যিক এলাকা শিন-ওকুবোতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন শিন-ওকুবো বিজনেস কমিউনিটির নির্বাচন। নির্বাচনে মাজুমদার মো. শফিউল আলম (সাফি) সভাপতি এবং ইসলাম মো. জহিরুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সংগঠনের ৪৩ সদস্যের মধ্যে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে ১১ জন নির্বাচিত হয়ে নতুন কমিটি গঠন করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক নিশিমুরা মো. মোশাররফ (শামীম), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান (শাহিন), সহ-সভাপতি ইসলাম মো. মাজহারুল লিটন, সহ-সাধারণ সম্পাদক ভূঁইয়া রাথান কবির (সুমন), সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ শাওন, প্রচার সম্পাদক মো. মাহবুবুল আলম খান, কোষাধ্যক্ষ সজল ডি ক্রুজ, দপ্তর সম্পাদক মালিক মো. বাকিবিল্লাহ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলম মো. মঞ্জুরুল (তুষার)।
নির্বাচনকে ঘিরে শিন-ওকুবো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যবসায়ী কমিউনিটির সদস্যদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ।
নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি, জাপানি প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং নতুন উদ্যোক্তাদের সহযোগিতাসহ কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
শিন-ওকুবোর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্য ও সমন্বয় জোরদারে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||