| ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 0 বার
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া জেলার রবিবার অনুষ্ঠিত গভর্নর নির্বাচনে ছয়টি রাজনৈতিক দলের সমর্থনে এক নবীন প্রার্থী বিজয়ী হয়েছেন।
তৃতীয় মেয়াদের প্রত্যাশী বর্তমান গভর্নর তামাকি দেননিসহ পাঁচ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন কোজা গেনতা।
কোজা ওকিনাওয়ার নাহা শহরের বাসিন্দা, যেখানে তিনি উপ-মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪২ বছর বয়সী এই নেতা, ১৯৭২ সালে মার্কিন শাসন থেকে জেলাটি জাপানের কাছে হস্তান্তরের পর থেকে ওকিনাওয়ার সর্বকনিষ্ঠ গভর্নর হবেন। একইসাথে এই হস্তান্তরের পর জন্ম নেওয়া প্রথম কোনো ব্যক্তি হিসাবেও তিনি ওকিনাওয়ার গভর্নর হতে চলেছেন।
নির্বাচনী প্রচারণার সময় কোজা বাসিন্দাদের আয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন, যা জাপানের সবকটি জেলার মধ্যে সর্বনিম্ন। তিনি সন্তান লালন পালনে সহায়তা বৃদ্ধি এবং পর্যটন শিল্পের প্রসারে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
কোজা ওকিনাওয়ার গিনোওয়ান শহর থেকে একই জেলার নাগো শহরের হেনোকো এলাকায় মার্কিন নৌবাহিনীর ফুতেনমা বিমান ঘাঁটি স্থানান্তরের চলমান কাজ মেনে নেওয়ার অবস্থান ব্যক্ত করেছেন। তিনি মার্কিন ঘাঁটির ব্যবহৃত জমি দ্রুত ফেরত দেওয়ার বিষয়টি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানানোর ইচ্ছাও প্রকাশ করেছেন। অন্যদিকে, তামাকি এই স্থানান্তর প্রকল্পের বিরোধিতা করেছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||