• শিরোনাম

    জাপানে ওসাকায় সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা

    | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 11 বার

    জাপানে ওসাকায় সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা

    ওসাকা, জাপান: পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও ‘আদর্শ মানব হযরত মুহাম্মদ (সা.)’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জাপানের ওসাকায়। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় ইকুনো কমিন সেন্টারে ইসলামিক মিশন জাপান, ওসাকা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। ‘নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ’—সূরা আহযাবের ২১ নম্বর আয়াতকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবনের উল্লেখযোগ্য বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইসলামিক মিশন জাপান, ওসাকা শাখার সভাপতি মুশফিক আল মেহেদী।

    ওসাকা শাখার সেক্রেটারি মিয়াজী মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শাখার অফিস ও অর্থ সম্পাদক আতিকুর রহমান, মহিবুর রহমানসহ অন্যরা।

    বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মাহমুদুল হাসান সজিব। দ্বিতীয় হাফেজ আরিফুল ইসলাম, তৃতীয় মো. সোহান হোসেন এবং চতুর্থ স্থান অর্জন করেন শামিউল হক। প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। পরে দোয়া ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক