• শিরোনাম

    মুন্সীগঞ্জে ১৩টি সেতুসহ ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    | ১৬ অক্টোবর ২০১৯ | ১১:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 534 বার

    মুন্সীগঞ্জে ১৩টি সেতুসহ ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    মুন্সীগঞ্জে ১৩টি সেতুসহ পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‌‘বর্তমানে আমরা এমনভাবে যোগাযোগ ব্যবস্থা করছি যেন মানুষ খুব অল্প সময়ের মধ্যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যোগাযোগ করতে পারে।’

    সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আবার রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ইউনিয়ন পরিষদ- এভাবে একটি সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। যার সুফল আপনার পাচ্ছেন।’

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক