• শিরোনাম

    ভোটার তালিকা হালনাগাদে সময় বাড়িয়ে বিল পাস

    | ২৭ জানুয়ারি ২০২০ | ৫:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 483 বার

    ভোটার তালিকা হালনাগাদে সময় বাড়িয়ে বিল পাস

    প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করে সংসদে ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০ পাস করা হয়েছে।
    রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

    বিলে বিদ্যমান আইনের প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধানের বিধানের পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করার বিধান করা হয়েছে।

    বিলে বলা হয়, বিদ্যমান আইনের বিধান অনুযায়ী হালনাগাদ করার ৩০ দিন সময়সীমা অপ্রতুল বলে এ সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তাছাড়া প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসকেই সামনে রেখে এ হালনাগাদ করার মেয়াদ ২ মার্চ পর্যন্ত করা প্রয়োজন বলে বিলে উল্লেখ করা হয়।

    জাতীয় পার্টির রওশন আরা মান্নান, বিএনপির রুমিন ফারহানা ও হারুন অর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক