| ০৪ মার্চ ২০২০ | ৮:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 513 বার
বিশ্বের ৬০টিরও মতো দেশে করোনাভাইরাস শনাক্ত করা হলেও বাংলাদেশে এখনো ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়নি।
করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের পর বাংলাদেশেও নানা ধরণের সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।
বাংলাদেশে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা সে বিষয়ে নমুনা পরীক্ষা করে থাকে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।
প্রতিষ্ঠানটি করোনাভাইরাস নিয়ে নিয়মিত সতর্কতামূলক পরামর্শ দেয়ার পাশাপাশি হটলাইনও স্থাপন করেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আইইডিসিআর-এর ওই হটলাইনে গত ২৪ ঘণ্টায় ১১০টি ফোনকল এসেছে যার মধ্যে ৬৯টি করোনাভাইরাস সম্পর্কিত। সরাসরি করোনাভাইরাস বিষয়ক পরামর্শ নিতে এসেছেন চার জন। আর এ পর্যন্ত ১০২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনো করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
করোনাভাইরাসের যেহেতু কোন প্রতিষেধক নেই তাই প্রতিকারের প্রতিই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন পর্যায় ও ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক নানা পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাস ঠেকাতে মানুষের মধ্যে সচেতনতা আনতে, পরিষ্কার-পরিচ্ছন্নতার সাধারণ নিয়ম অনুসরণের পাশাপাশি জনসমাগম ও সংস্পর্শ এড়িয়ে চলার মতো নানা পরামর্শ দিয়েছেন তারা।
এর মধ্যে রয়েছে-
•হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু বা কাপড় ব্যবহার করা
•ব্যবহৃত টিস্যু সঠিকভাবে ঢাকনাযুক্ত বিনে ফেলা
•ব্যবহৃত কাপড় সাবান পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলা
•নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলা
•অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা
•মাছ-মাংস, ডিম ভাল করে রান্না করে খাওয়া
•বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকা, খুব জরুরি না হলে না যাওয়া
•অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করা
•হাত মেলানো বা হ্যান্ডশেক না করা, কোলাকুলি না করা
•অসুস্থ হলে ঘরে থাকা, বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করা
•জনসমাগম এড়িয়ে চলা
•অসুস্থ কারো কাছ থেকে এক মিটার দূরত্ব বজায় রাখা
তবে অনেকেই বলছেন যে, আইইডিসিআর-এর এসব পরামর্শ বেশিরভাগ ক্ষেত্রেই মানতে পারছেন না তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত অঞ্জন চৈতি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||