• শিরোনাম

    ৭৭ দেশে ১৭ হাজার ভুয়া করোনা শনাক্ত কিট উদ্ধার

    | ২৩ জুলাই ২০২০ | ৬:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 636 বার

    ৭৭ দেশে ১৭ হাজার ভুয়া করোনা শনাক্ত কিট উদ্ধার

    বিশ্বের ৭৭টি দেশে ১৭ হাজার ভুয়া করোনা শনাক্ত কিট উদ্ধার করেছে পুলিশ। বুধবার ইন্টারপোলের মহাপরিচালক জারর্গান স্টক এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, ২০১৯ সালের ডিসেম্বর থেকে গত জুন পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে চার কোটি ডলার মূল্যের করোনার ভুয়া বা মানহীন কিট ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। এসব অভিযানে ৪০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    প্রতিদিনই সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশকে করোনা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে অপরাধী চক্রগুলো করোনায় চিকিৎসায় ব্যবহৃত জরুরি সরঞ্জামগুলোতে ভেজাল করছে স্রেফ মুনাফার জন্য।

    পুলিশ জানিয়েছে, নকল স্যানিটাইজারও উদ্ধার করা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে জাহাজে পাঠানো সামুদ্রিক খাবার উদ্ধার করা হয়েছে, যার উৎস এশিয়া অঞ্চল। পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) এর ঘোষণা দিয়ে এগুলো আমদানি করা হয়েছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক