• শিরোনাম

    ছাড়পত্র ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে

    | ১০ আগস্ট ২০২০ | ৫:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 750 বার

    ছাড়পত্র ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে

    করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় ঝরে পড়া রোধে নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    রোববার (৯ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, প্রাথমিকের শিশুরা ছাড়পত্র ছাড়াই তাদের বাসস্থানের কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

    এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিকের সব বিভাগের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

    পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে ১৭ মার্চ থেকে। এই পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীরা শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেশকিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়হীন হয়ে পড়তে পারে।

    এই পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে, সেজন্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়।

    এতে আরও বলা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড বা বেতন বই বা স্লিপ বা ক্লাস ডায়েরি বা বইপুস্তক বা খাতাপত্র ইত্যাদি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাড়পত্র (টিসি) প্রয়োজন হবে না।

    রেডিওতে ক্লাস শুরু হচ্ছে ১২ আগস্ট
    ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভির পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিকের ক্লাস সম্প্রচার করতে যাচ্ছে সরকার।

    আগামী ১২ আগস্ট (বুধবার) থেকে বাংলাদেশ বেতারের এএম-৬৯৩ মেগাহার্জে এবং এফএম ব্র্যান্ড ও কমিউনিটি রেডিওতে এই ক্লাসের সম্প্রচার শুরু হবে।

    রোববার (০৯ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    রবি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত এই ক্লাস সম্প্রচার করা হবে।

    কোন অঞ্চলে কত এফএম-এ ক্লাস

    ঢাকা ১০৬, সিলেট ৮৮.৮, চট্টগ্রাম ৮৮.৮, ঠাকুরগাঁও ৯২, রাজশাহী ১০৪, কুমিল্লা ১০৩.৬, রংপুর ৮৮.৮, রাঙামাটি ১০৩.২, বরিশাল ১০৫.২, বান্দরবান ১০৪, খুলনা ১০২, কক্সবাজার ১০০.৪।

    আদেশে বলা হয়েছে, সাধারণ মোবাইল হ্যান্ডসেটে হেডফোন সংযোজন করে এফএম রেডিও বাটন অন করে এবং অ্যান্ড্রয়েড সেটে গুগল প্লে-স্টোর থেকে এফএম রেডিও অ্যাপস ডাউনলোড করে তার মাধ্যমে নির্ধারিত এলাকার এফএম ব্র্যান্ডে এই অনুষ্ঠান শোনা যাবে।

    এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd অথবা গুগল প্লে-স্টোর থেকে Bangladeshbetar অ্যাপস ডাউনলোড করে নির্ধারিত এলাকার এফএম ব্র্যান্ডে এই অনুষ্ঠান শোনা যাবে।

    রেডিওতে ক্লাস সম্প্রচারের বিষয়টি প্রত্যেক উপজেলা থেকে ন্যূনতম পাঁচটি এবং প্রত্যেক বিদ্যালয় থেকে কমপক্ষে একটি ব্যানার তৈরি করে তা উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার যেখানে জনসমাগম বেশি তেমন স্থানে টানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক