| ২৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 424 বার
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনের।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।
মারা যাওয়া ২৮ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৩ জন, সিলেটে ১ জন, রংপুরে ১ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।
দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে। এরপর করোনা শনাক্তের ১০০তম দিনে (১৫ জুন) মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়ে যায়। আজ করোনা শনাক্তের ১৯৯তম দিনে মৃতের সংখ্যা তিনগুণের বেশি বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||