| ২৬ সেপ্টেম্বর ২০২০ | ১২:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 400 বার
রাজধানীর কারওয়ান বাজারে টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেন তারা। এর আগে আজ সকালে তারা হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক অবরোধের ফলে কারওরান বাজার ও বাংলামোটরের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আধাঘণ্টা পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
সৌদি এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, টিকিট বিতরণের জন্য এরইমধ্যে সিরিয়াল ঘোষণা করা হয়েছে। তবুও নির্ধারিত তারিখের টিকিটধারী ছাড়াও অন্য যাত্রীরা ভিড় করেছেন।
টোকেন নম্বর অনুসারে টিকিট বিতরণ করার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টিকিট দেওয়া হয়। ৫০১ থেকে ৮৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হয় শুক্রবার। ৮৫১ থেকে ১২০০ নম্বর সিরিয়ালের টোকেনধারীদের আজ, ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের ২৭ সেপ্টেম্বর টিকিট দেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য ২৬ আজ ঢাকা-জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||