• শিরোনাম

    আর্মেনিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করল ইরান!

    | ২০ অক্টোবর ২০২০ | ৩:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1096 বার

    আর্মেনিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করল ইরান!

    আর্মেনিয়ার একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে ইরান। দেশটির আরদাবিল প্রদেশের আকাশসীমায় আর্মেনিয়ার ড্রোনটি ঢুকে পড়লে এটি ভূপাতিত করা হয়। সোমবার আজারবাইজানের ‘আজভিশন’ সংবাদমাধ্যমের এক এ কথা বলা হয়।

    প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি আর্মেনিয়ার বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে পরিচিত এমন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ড্রোনটির ধরণ স্পষ্ট করা হয়েছে। এটি পরিদর্শন ড্রোন বলে শনাক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধপূর্ণ নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আলোচনায় উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১১ অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে হামলা শুরু করে।

    কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক