দশদিক ডেস্ক | ২৬ আগস্ট ২০২২ | ১০:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 163 বার
আফগানিস্তান থেকে পালিয়ে আসা ৯৮ জনকে জাপান এবছর এখন পর্যন্ত শরণার্থীর মযার্দা প্রদান করেছে। এই সংখ্যা হল দেশে শরণার্থীর স্বীকৃতি পাওয়া বিদেশী নাগরিকদের সর্বোচ্চ বার্ষিক সংখ্যা।
জাপানের অভিবাসন সেবা এজেন্সি জানায় যে গত বছর আগষ্ট মাসে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে ৮২০ ব্যক্তি আফগানিস্তান থেকে জাপানে পালিয়ে আসেন। সূত্র সমূহ বলছে যে এদের মধ্যে ৯৮ জনকে চলতি মাসে শরণার্থীর মর্যাদা দেয়া হয়েছে। এরা হলেন কাবুলের জাপানি দূতাবাসে কাজ করা লোকজন, তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য।
৯৮ জনকে দীর্ঘ মেয়াদী আবাসিক মর্যাদা প্রদান করা হয়েছে এবং কয়েকটি শর্তাবলী পূরণ করতে পারলে তারা স্থায়ী ভাবে জাপানে বসবাস করতে পারবেন।
গত বছর জাপান ৭৪ জন বিদেশী নাগরিককে শরণার্থীর মযার্দা প্রদান করে, যা ছিল এর আগের রেকর্ড সর্বোচ্চ। কয়েকটি মানবাধিকার গ্রুপ বলছে পশ্চিমের দেশগুলোর তুলনায় জাপানে শরণার্থী মর্যাদা পাওয়ার মানদণ্ড খুবই কঠোর।
-এনএইচকে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||