| ২৩ জুলাই ২০২৫ | ৫:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 124 বার
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির তাসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।
তাসনিম নিউজের তথ্যমতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, পেজেশকিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। এই সফর তেহরান-ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন বলে জানান তিনি।
তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত ১৩ জুন ইরানের ওপর ইহুদিবাদী সরকারের আক্রমণের পর যুক্তরাষ্ট্র ২২ জুন ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহানে পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে। জবাবে পাল্টা হামলা চালায় ইরানও।
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাথে ফোনালাপ করেন। এ সময় তিনি পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেন।
ফোনালাপে দুই মন্ত্রী আগামী ২৬ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা করেন। নাকভির সাম্প্রতিক ইরান সফরের জন্য তাকে ধন্যবাদ জানান ইরানি মন্ত্রী। অন্যদিকে পাকিস্তানি মন্ত্রী বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে আগ্রহী।
সূত্র : জিও নিউজ
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||