• শিরোনাম

    জাপানে শনিবার পবিত্র ঈদুল ফিতর

    | ১৯ মার্চ ২০২৬ | ৬:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 82 বার

    জাপানে শনিবার পবিত্র ঈদুল ফিতর

    জাপানে আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে রুয়াত হিলাল কমিটি-জাপান। কমিটির তথ্যমতে, ১৪৪৭ হিজরির ২৯ রমজান (১৯ মার্চ ২০২৬) জাপান ও মালয়েশিয়ায় কোথাও পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) ১ শাওয়াল হিসেবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

    রুয়াত হিলাল কমিটি-জাপান জানায়, আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি ও স্বীকৃত আলেমদের ফতোয়া অনুসরণ করে এ ক্ষেত্রে মালয়েশিয়ার ইসলামী কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ভিত্তি ধরা হয়েছে। এর মাধ্যমে জাপানে বসবাসরত মুসলমানদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের ভিত্তিতে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কমিটি জাপানসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে— তিনি যেন সমগ্র মুসলিম উম্মাহর ওপর রহমত বর্ষণ করেন এবং সকলকে পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করেন।

    রুয়াত হিলাল কমিটি-জাপানের চেয়ারম্যান সাঈদ সাতো, ভাইস চেয়ারম্যান কোরেশী হারুন আহমেদ, জেনারেল সেক্রেটারি ড. আইমান ওমরসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এ ঘোষণা প্রদান করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক