| ২৫ অক্টোবর ২০২১ | ৯:৩১ অপরাহ্ণ | পড়া হয়েছে 782 বার
হজের পর ওমরার জন্য জেয়ারতকারীদের আর ১৪ দিন অপেক্ষা করতে হবে না। সোমবার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ। মন্ত্রণালয়ে প্রধান পরিকল্পনা ও কৌশল কর্মকর্তা হিসেবে কাজ করা ড. আমর আল-মাদদাহ আরব নিউজকে বলেন, সতর্কতামূলক ব্যবস্থাপনার মাধ্যমে ওমরা ও নামাজের জন্য আসা ব্যক্তিদের ধারণক্ষমতা মক্কার মসজিদুল হারামে বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘এই পর্যায়ে উন্নতির ফলে ওমরা পালনের তারিখের চাহিদা বেড়েছে। হজ ও ওমরা মন্ত্রণালয় এই অবস্থাকে সহজ করেছে। ‘
করোনার মহামারীতে হজের পর ওমরার জন্য ১৪ দিনের বিরতির বিধান ছিলো। এই ব্যবস্থাপনার এখন কোনো প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে আমর আল-মাদদাহ বলেন, এখন হজের পর যেকোনো সমই ওমরা করা যাবে।
এর আগে গত ১৬ অক্টোবর সৌদি আরবে করোনা সংক্রমণের সতর্কতামূলক ব্যবস্থাপনা শিথিল করা এবং মক্কা ও মদীনার মসজিদে পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লি নিয়ে চালু করার ঘোষণা দেয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র : আরব নিউজ
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||