| ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ২:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 265 বার
বিশ্বজুড়ে খ্যাতিমান ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী জাপানের টোকিওতে ইসলামিক কনফারেন্স ২০২৫ এ অংশগ্রহণ করেত আজ (শনিবার) সকালে টোকিও বিমানবন্দরে এসে পৌঁছান।
আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “ISLAMIC CONFERENCE – A Night of Qur’anic Reflections” শীর্ষক মহাসম্মেলন। রাজধানী টোকিওর OTA CIVIC HALL APRICO মিলনায়তনে আয়োজিত এই কনফারেন্সের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. আজহারী। আয়োজক হিসেবে থাকছে Japan Muslim Community, সহযোগিতায় দশদিক NPO Japan।
ড. আজহারীর আগমনে টোকিও বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ, সাংস্কৃতিক সংগঠক নিয়ামত উল্লাহ, দশদিক সম্পাদক সানাউল হক, ওয়াসেক চৌধুরী ও সাংবাদিক ফজলুল হক পাভেলসহ অনেকে।
প্রবাসী কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, জাপানে বসবাসরত মুসলিমরা দীর্ঘদিন ধরে একটি বৃহৎ ইসলামিক কনফারেন্সের অপেক্ষায় ছিলেন। ড. আজহারীর উপস্থিতি সেই প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। তাঁরা মনে করছেন, এ আয়োজন তরুণ প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা ও কোরআনের আলোচনায় উদ্বুদ্ধ করবে।
স্থান ও সময়: OTA CIVIC HALL APRICO
5 Chome-37-3 Kamata, Ota City, Tokyo 144-0052
তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||