• শিরোনাম

    ওসমান হাদির আরোগ্য কামনায় জাপান প্রবাসীদের দোয়া

    | ১৪ ডিসেম্বর ২০২৫ | ৪:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 68 বার

    ওসমান হাদির আরোগ্য কামনায় জাপান প্রবাসীদের দোয়া

    ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় জাপান প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইশার নামাজ শেষে জাপানের সাইতামা প্রদেশের কোশিগায়া শহরের গামো এলাকায় অবস্থিত বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ কমপ্লেক্সের খতিব ও জাপানের বিশিষ্ট দাঈ জনাব হাফেজ সাবের আহমদ। মোনাজাতে ওসমান হাদির সুস্থতা কামনার পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা ওসমান হাদির দ্রুত সুস্থতা লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক