• শিরোনাম

    ভূমিকম্প উপদ্রুত তুরস্ক ও সিরিয়ায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত

    | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 216 বার

    ভূমিকম্প উপদ্রুত তুরস্ক ও সিরিয়ায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত

    তুরস্ক ও সিরিয়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহেরও বেশি সময় পরে, দক্ষিণ তুরস্কে একটি ধ্বসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে ১২ বছর বয়সী এক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
    তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা সোমবার জানিয়েছে যে হাতায় প্রদেশে এই ছেলেটি ১৮২ ঘন্টা ধরে ধ্বংসাবশেষে আটকে ছিল।

    ৭.৮ মাত্রার ঐ ভূমিকম্প এবং তৎপরবর্তী শক্তিশালী কম্পনগুলোতে মৃতের সংখ্যা এখন ৩৫ হাজার ছাড়িয়ে গেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্যানুযায়ী, ভূমিকম্পে দুই দেশে আনুমানিক মোট ২ কোটি ৬০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
    এদিকে, উপদ্রুতদের মধ্যে খাদ্য, কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের উপায় খুঁজে বের করার অত্যন্ত কঠিন কাজটির সম্মুখীন এখন স্থানীয় কর্মকর্তারা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক