• শিরোনাম

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন: আলোচনায় মুজতবা খামেনি

    | ০৪ মার্চ ২০২৬ | ১১:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 50 বার

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন: আলোচনায় মুজতবা খামেনি

    ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ আলেমরা গতকাল (মঙ্গলবার, ৪ মার্চ) বৈঠক করেছেন। আলোচনার বিষয়ে অবগত তিন ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি এখন সবার থেকে এগিয়ে। যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
    ওই কর্মকর্তারা জানান, আজ (বুধবার, ৫ মার্চ) সকালেই তাকে উত্তরসূরি ঘোষণা করার বিষয়টি বিবেচনায় ছিল। তবে কয়েকজন আলেম আশঙ্কা প্রকাশ করেছেন—এতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারেন। সংবেদনশীল আলোচনার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে এ কথা বলেছেন।
    ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নামে পরিচিত ৮৮ সদস্যের এ পরিষদ গতকাল (মঙ্গলবার, ৪ মার্চ) সকালে ও সন্ধ্যায় দুটি ভার্চুয়াল বৈঠক করে। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, কুমে পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল যে ভবনে, সেখানে ইসরাইল হামলা চালালেও ভবনটি খালি ছিল।
    মুজতবা খামেনি ৫৬ বছর বয়সী এবং রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী তার পক্ষে সমর্থন দিয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আলিরেজা আরাফি ও সাইয়েদ হাসান খোমেনির নামও রয়েছে।

    ইরান সরকার জানিয়েছে, গত শনিবারের হামলায় খামেনির সঙ্গে মুজতবার স্ত্রী, মা ও এক সন্তানও নিহত হয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক