• শিরোনাম

    ট্রাম্প বলেন ইরানের বিরুদ্ধে ‘আমরা কিছু শক্তিশালী বিকল্পের দিকে নজর দিচ্ছি’

    | ১৩ জানুয়ারি ২০২৬ | ৯:৪৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 52 বার

    ট্রাম্প বলেন ইরানের বিরুদ্ধে ‘আমরা কিছু শক্তিশালী বিকল্পের দিকে নজর দিচ্ছি’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দেশ ইরানের বিরুদ্ধে “কিছু অত্যন্ত শক্তিশালী বিকল্প” খুঁজছে, সরকার বিরোধী বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা যেখানে বাড়ছে বলে জানা গেছে।

    পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধির মধ্যে ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।

    প্রকৃত মৃতের সংখ্যা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, রবিবার পর্যন্ত ৫৪৪ জন মারা গেছেন। তাদের মধ্যে কমপক্ষে ৪৯০ জন বিক্ষোভকারী।

    রবিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এমন কিছু মানুষ নিহত হয়েছে বলে মনে হচ্ছে যাদের নিহত হওয়ার কথা ছিল না।”

    তিনি বলেন, “আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি। সেনাবাহিনী বিষয়টি দেখছে।” তিনি আরও বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নেব।”

    ইরানের নেতারা আগের দিন আলোচনার জন্য আহ্বান জানান উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, “আমরা তাদের সাথে দেখা করতে পারি।”

    জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করা হয়েছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক