| ০৮ ডিসেম্বর ২০২২ | ৬:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 232 বার
মৌরিতানিয়া পশ্চিম আফ্রিকার একটি উন্নয়নশীল মুসলিম দেশ। আরব দুনিয়ার পশ্চিমে অবস্থিত মৌরিতানিয়ার ভাষা আরবি।
কম খরচে প্লাস্টিক সার্জারির জন্য দেশটির খ্যাতি রয়েছে। এ ছাড়াও এখানে আছে মনোমুগ্ধকর সব প্রাকৃতিক দৃশ্য যা প্রথম দেখাতেই দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। অনেকেই আদর করে বলেন, মৌরিতানিয়া হলো- স্বর্গীয় সৌন্দর্যের নগরী।
মৌরিতানিয়ার মুসলমানরা ধর্মভীরু। দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। মৌরিতানিয়া সাংবিধানিকভাবে এটি একটি ইসলামি প্রজাতন্ত্র। সেখানে কিছু অপরাধের জন্য শরিয়া আইনের প্রয়োগ রয়েছে।
মৌরিতানিয়ার অধিবাসীরা জাতিগতভাবে মৌরিতানিয়ান বলে পরিচিত। দেশটি ২৮ নভেম্বর ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। মৌরিতানিয়ার আয়তন ১০ লাখ ৩০ হাজার ৭০০ বর্গকিলোমিটার। ২০০৯ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা ৩২ লাখ ৯১ হাজার। জনসংখ্যা বৃদ্ধির হার ২.৪%।
২০১০ সালের হিসাব অনুযায়ী জিডিপির পরিমাণ ৬ হাজার ৬৫৫ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ২ হাজার ৯৩ মার্কিন ডলার। মুদ্রার নাম উগুইয়া। জনসংখ্যার ৯৯.১ শতাংশই মুসলমান।
দেশটিতে প্রচুর মসজিদ, মাদ্রাসা, মক্তব ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র রয়েছে। ধর্মের প্রতি প্রবল ঝোঁক থাকার পরিপ্রেক্ষিতে এক তরুণী তার বিয়ের দেনমোহর ধার্য্য করেছিলেন পাঁচ পারা কোরআনে কারিমের হেফজ।
বিয়ের অনুষ্ঠানে কনের এই শর্তে উপস্থিত অতিথিরা কিছুটা অবাক হলেও বর সানন্দে তা মেনেও নেন।
তবে শর্ত ছিল, বরকে সঙ্গে সঙ্গে কোরআন মুখস্থ করতে হবে না। ধীরে ধীরে তা করলেই চলবে। এ ক্ষেত্রে কনে তাকে পূর্ণ সহায়তার আশ্বাসও দিয়েছিলেন।
মৌরিতানিয়া রাজধানী নোয়াকচটের উত্তরাঞ্চলের আরাফাত প্রদেশের বাসিন্দা আবু আবদুল্লাহ মাহমুদকে তার হবু স্ত্রী মায়মুনা রহমান বিয়ের অনষ্ঠানে এ শর্তারোপ করেছিলেন।
পরে বরের সম্মতি মিললে বিয়ের আকদ সম্পন্ন হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||