| ২৩ জুলাই ২০২৫ | ৫:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 160 বার
জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউসহ ২৮টি দেশ গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে ইসরায়েলের প্রতি এই আহ্বান জানানো হয় যে “তাৎক্ষণিকভাবে সহায়তা প্রবাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত এবং জাতিসংঘ ও মানবিক এনজিওগুলোকে তাদের জীবন রক্ষাকারী কাজ নিরাপদে এবং কার্যকরভাবে করতে সক্ষম করা উচিত।”
এতে বলা হয় যে, “আমরা এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে সকল পক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এক অভিন্ন প্রচেষ্টার অধীনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।” এতে এও বলা হয় যে, “এরপর আরও বেশি রক্তপাতের আর কোনও অর্থ নেই।”
গাজায় বেসামরিক হতাহতের ঘটনা বৃদ্ধি পেতে থাকার মাঝে এই বিবৃতি প্রকাশিত হলো। সোমবার একটি স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয় যে ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো মধ্য গাজার দেইর আল-বালাহ’তে ইসরায়েলি স্থল বাহিনী অভিযান চালাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||