• শিরোনাম

    পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে ইরাকের স্থল সীমান্ত ও আকাশপথ বন্ধ

    | ১০ অক্টোবর ২০২১ | ২:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 632 বার

    পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে ইরাকের স্থল সীমান্ত ও আকাশপথ বন্ধ

    ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে ইরাক তাদের স্থল সীমান্ত ও আকাশপথ বন্ধ করে দিয়েছে। রোববারের পার্লামেন্ট নির্বাচনের জন্য শনিবার সন্ধ্যা থেকে ইরাকের স্থল সীমান্ত ও আকাশপথ বন্ধ করে রাখা হয়েছে ।

    ইরাকের বেসামরিক বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাগদাদ, নাজাফ, বসরা, ইরবিল ও সুলায়মানিয়া অঞ্চলের সকল বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও সাধারণ যাত্রীদের জানানো হয়েছে যে বিমান চলাচল বন্ধ।

    ইরাকি কর্তৃপক্ষ বলেছে, এ বিমান চলাচল বন্ধ রাখার কার্যক্রম শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

    ইরাকের এ পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিরাপত্তার জন্য দেশটির স্থল ও সমুদ্র সীমান্ত বন্ধ থাকবে। এছাড়া আন্তঃনগর যোগাযোগ বন্ধ থাকবে।

    রোববার ইরাকের পার্লামেন্ট নির্বাচনে ৩২৪৯ প্রার্থী অংশ নিবেন ২১ কোয়ালিশন আর ১০৯টি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে। তারা ইরাকের ৩২৯ সদস্যের পার্লামেন্ট নির্বাচনের এ ভোটে অংশ নিবেন।

    ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, চার কোটি ইরাকির মধ্যে ২.৪ কোটি ব্যক্তি এ নির্বাচনে ভোট দিবেন। ইরাকের এ পার্লামেন্ট নির্বাচন পরিদর্শন করবেন এক হাজার আট শ’ বিদেশী পরিদর্শক।

    এদিকে শুক্রবার ইরাকের সেনাবাহিনী, বাস্তুচ্যুত ইরাকি ও কারাবন্দীরা তাদের ভোট আগেই দিয়ে দিয়েছেন।

    সূত্র : আনাদোলু এজেন্সি

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক