• শিরোনাম

    ইসরায়েলি হামলার শিকার গাজার ৩৫ হাসপাতাল

    | ১৪ এপ্রিল ২০২৫ | ১০:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 111 বার

    ইসরায়েলি হামলার শিকার গাজার ৩৫ হাসপাতাল

    গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনী অন্তত ৩৫টি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়েছে। এই তালিকায় গাজার খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলের পরিচিত আল-আহলি হাসপাতালসহ বহু গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে।

    উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস এমনটি জানিয়েছে। খবর বিবিসির।

    এসব হাসপাতালের মধ্যে রয়েছে— গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্স, আল-আহলি হাসপাতাল, আল-কুদস হাসপাতাল, আল হায়াত স্পেশালাইজড হাসপাতাল, আল হেলু হাসপাতাল, আল-কারামা হাসপাতাল, দ্য পেশেন্ট’স ফ্রেন্ডস হাসপাতাল, পাবলিক সার্ভিস হাসপাতাল, ইন্টারন্যাশনাল আই হাসপাতাল, সেন্ট জন আই হাসপাতাল, আস-সাহাবা মেডিকেল কমপ্লেক্স, হামাদ হাসপাতাল, হাইফা হাসপাতাল, আল-ওয়াফা হাসপাতাল, আল-মাহদি মাতৃসদন হাসপাতাল, ইমিরাতি হাসপাতাল ও তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল।

    উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল, কামাল আদওয়ান হাসপাতাল, বেইত হানুন হাসপাতাল, আল-আওদা হাসপাতাল, সাইকিয়াট্রিক হাসপাতাল, আল-রান্তিসি শিশু হাসপাতাল, আল-নাসর শিশু হাসপাতাল, মোহাম্মদ আল-দুররাহ হাসপাতাল, বিশেষায়িত চক্ষু হাসপাতাল, হ্যাপি আল-ইয়েমেন হাসপাতাল, মুসলিম স্পেশালিস্ট হাসপাতাল ও জর্দান ফিল্ড হাসপাতাল।

    আরও রয়েছে— মধ্য গাজার জাফা হাসপাতাল, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের মোহাম্মদ ইউসুফ আল-নাজার হাসপাতাল, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স আলজেরিয়ান স্পেশালাইজড হাসপাতাল দার আস সালাম হাসপাতাল ও আল-আমাল হাসপাতাল।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হাসপাতালে হামলার ফলে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাব, বিদ্যুৎ সংকট এবং নিরাপত্তার ঝুঁকি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চরম বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক