• শিরোনাম

    কিরগিজস্তানে বিরোধীদের দখলে সরকারি ভবন

    | ০৭ অক্টোবর ২০২০ | ৮:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 306 বার

    কিরগিজস্তানে বিরোধীদের দখলে সরকারি ভবন

    মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের সরকারি ভবনগুলো দখলের দাবি করেছে বিরোধী গোষ্ঠীগুলো। মঙ্গলবার তারা এ দাবি করেছে। আল-জাজিরা অনলাইন জানিয়েছে, মঙ্গলবার প্রায় দুই হাজার বিক্ষোভকারী ন্যাশনাল সিকিউরিটি কমিটি ভবনে ঢুকে পড়ে। তারা সেখানে রাখা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতাবায়েভকে মুক্ত করে।
    সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন বাতিলের দাবিতে সোমবার থেকে বিক্ষোভ করছে বিরোধীরা। তাদের দাবি, প্রেসিডেন্ট সুরনোবায় জিনবিকভের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক গোষ্ঠীগুলো ভোট কিনেছে এবং নির্বাচনে হস্তক্ষেপ করেছে।

    বিক্ষোভকারীরা সোমবার রাজধানী বিশকেকের পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালায়। এছাড়া তাতরা প্রেসিডেন্ট সুরোনবাইয়ের কার্যালয়ে প্রবেশ করে এবং জানালা দিয়ে কাগজপত্র ছুড়ে ফেলে। তারা পার্লামেন্ট ভবনের বিভিন্ন অংশে আগুন দিয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, স্টান গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়েছে। পুলিশের গুলিতে এক জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কারাগার ত্যাগের পর সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতাবায়েভ। দুর্নীতির অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে।

    এদিকে রাশিয়ার প্রতি অনুগত প্রেসিডেন্ট সুরনোবায় জিনবিকভ বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশ দিয়েছেন।

    আল-জাজিরার স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, ‘তিনি (সুরনোবায়) সব দলের নেতাদেরকে তাদের সমর্থকদের শান্ত হওয়ার ও বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীকে শান্তিরক্ষার আহ্বান জানিয়েছেন এবং সবধরনের প্ররোচনামূলক শক্তি ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছেন।’

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক