• শিরোনাম

    আঞ্চলিক যুদ্ধে মোড় নিতে পারে আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত

    | ০৮ অক্টোবর ২০২০ | ৭:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 274 বার

    আঞ্চলিক যুদ্ধে মোড় নিতে পারে আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত

    বিতর্কিত অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই আঞ্চলিক যুদ্ধ উস্কে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই হুঁশিয়ারি দিয়ে উভয় দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

    নাগরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই বুধবার ১১তম দিনে গড়ালেও যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত মিলছে না। যুদ্ধে এ পর্যন্ত ৩৬০ জনের বেশি নিহত হয়েছে।

    ইরানের সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্ত রয়েছে। ঘনিষ্ঠমিত্র তুরস্ক এই যুদ্ধে আজারবাইজানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আবার আর্মেনিয়ার সঙ্গে পরাশক্তি রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ফলে এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা তেহরানের।

    প্রেসিডেন্ট রুহানি টেলিভিশনে দেওয়া ভাষণে বুধবার বলেছেন, ‘আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই যেন আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় না নেয় সেজন্য আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে।’

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক