• শিরোনাম

    আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধবিরতিতে সম্মত

    | ১০ অক্টোবর ২০২০ | ৩:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 249 বার

    আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধবিরতিতে সম্মত

    নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংকটময় পরিস্থিতি উত্তরণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে দীর্ঘ ১০ ঘণ্টার বৈঠক শেষে এ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় দেশ দুটি।

    শনিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

    বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি দেশটির স্থানীয় সময় শনিবার দুপুর ২টা থেকে কার্যকর হবে বলে জানা গেছে। যুদ্ধবিরতি চলাকালে বন্দি বিনিময় ও মরদেহ উদ্ধারের কাজ চলবে। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেন।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় তিনি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের নেতাকে সীমিত পরিসরে অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

    উল্লেখ‌্য, বিতর্কিত নাগরনো-কারাবাখ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় লড়াই। এ সংঘাতে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে হাজার। গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম সাম্প্রতিক সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করে আর্মেনিয়া ও আজারবাইজান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক