• শিরোনাম

    নামাজের জন্যে খুলে দেয়া হল পবিত্র মসজিদুল হারাম

    | ১৮ অক্টোবর ২০২০ | ২:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 267 বার

    নামাজের জন্যে খুলে দেয়া হল পবিত্র মসজিদুল হারাম

    মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর নিজ দেশের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের পবিত্র মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

    করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ মাস থেকে পবিত্র এ স্থানটিতে সীমিত আকারে নামাজ আদায় চললেও জামায়াতে নামাজ বন্ধ আছে। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিল না। শুধু ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন।

    গত ১৭ মার্চ এক ঘোষণায় সৌদি সরকার মক্কা ও মদিনার প্রধান পবিত্র দুই মসজিদ ছাড়া দেশটির বাকি সব মসজিদে জামায়াতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ। পরে এ দুটি মসজিদেও জামায়াতে নামাজ আদায় বন্ধ করা হয়। এরপর গত ৪ অক্টোবর প্রথম ওমরাহ যাত্রীদের জন্য পবিত্র মসজিদুল হারামের দরজা খুলে দেয়া হয়।

    সৌদি আরবে রোববার পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৮৫৪ জনের মধ্যে মহামারির সংক্রমণ ধরা পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ১৬৫ জনের। সূত্র : আল আরাবিয়া

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক