• শিরোনাম

    ‘ইসরাইলকে অর্থনৈতিকভাবে গণবয়কট করুন’ -আইইউএমএস

    | ০৫ জানুয়ারি ২০২১ | ৭:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 394 বার

    ‘ইসরাইলকে অর্থনৈতিকভাবে গণবয়কট করুন’ -আইইউএমএস

    ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে অর্থনৈতিকভাবে গণবয়কটের আহবান জানিয়েছে মুসলিম বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংস্থা (আইইউএমএস)। ইসলামী সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিবৃতিতে এই আহবান জানানো হয়।

    ফিলিস্তিনে অবৈধভাবে দখল করা অঞ্চলগুলো থেকে সরে না আসা পর্যন্ত ইসরাইলকে গণবয়কটের আহবান জানায় সংস্থাটি।

    সংস্থার সভাপতি আহমেদ আর-রাইসুনি ও সাধারণ সম্পাদক আলি আল-কারাদাঘি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরাইল রাষ্ট্রকে বয়কটের আহবান জানাচ্ছি। এটি আল-আকসা মসজিদকে অবৈধভাবে দখল করে আছে। সিরিয়ার গোলান মালভূমি ও ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের উপর নির্বিচারে হামলা করছে। তাদের জমি ও ঘর-বাড়ি ধ্বংস করছে।’

    বিবৃতিতে বলা হয়, বৈধ উপায়ে দখল প্রতিহত করা ও দখলবাজদের উৎখাত করা ইসলামের আলোকে একটি নৈতিক দায়িত্ব। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘের নীতিমালায়ও স্বীকৃত।

    এই দখলদারিত্ব টিক থাকবে না। এতে ব্যক্তিগত সম্পত্তি ক্রোকের বৈধতা পাওয়া যায় না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘যারা দখলবাজদের পণ্য কেনাবেচা করবে তারাও তাদের সহযোগিতার জন্য গুনাহগার হবেন।’

    ‘অতএব, দখলকৃত সকল অঞ্চল থেকে সরে না আসা পর্যন্ত ইসরাইলকে অর্থনৈতিকভাবে গণবয়কট করার জন্য আমরা সকল মুসলমানদের প্রতি আহবান জানাচ্ছি।’

    মুসলিম দেশগুলোর মধ্যে মিশর ও জর্ডান ইতোমধ্যে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। আরব দেশগুলোর মধ্যে সর্বশেষ ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরোক্কো এই রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করেছে।

    সূত্র : আনাদোলু এজেন্সি

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক