| ০৩ মার্চ ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 271 বার
আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত তিন নারী সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
মঙ্গলবার (২ মার্চ) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। নিহত তিন জনই স্থানীয় রেডিও ও টেলিভিশনে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কাজ শেষে বাড়ি আসার পথে আলাদা দুটি জায়গায় তাদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। ওই সব এলাকাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে গত ৬ মাসে দেশটিতে অন্তত ১৫ সাংবাদিককে হত্যা করা হলো।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||