• শিরোনাম

    নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান-পাকিস্তান

    | ১৮ মার্চ ২০২১ | ৮:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 202 বার

    নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান-পাকিস্তান

    ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান আবারো নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।

    ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, দুই দেশের মধ্যে যৌথ সীমান্ত ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি সব সময় গুরুত্ব পেয়েছে।

    তিনি আশা প্রকাশ করে বলেন, সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের কর্মকর্তারা যেসব সমঝোতায় পৌঁছেছেন এতে সন্ত্রাসী তৎপরতা মোকাবেলা আরো সহজ হবে।

    তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রহিম হায়াত কোরেশির সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।

    ইরানের সংসদ সদস্য আব্দুল্লাহিয়ান জানান, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা জোরদারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

    পাকিস্তানের রাষ্ট্রদূত এ সময় বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে। যৌথ সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

    তিনি বলেন, ‘আমরা সীমান্তে একাধিক বাজার প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের মানুষের জীবন উন্নয়নের চেষ্টা চালাচ্ছি। দুই দেশের জন্যই সীমান্তে নিরাপত্তা বজায় রাখা গুরুত্বপূর্ণ।’

    সূত্র : পার্সটুডে

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক