• শিরোনাম

    ইরানের সাথে সুসম্পর্ক চান সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

    | ২৯ এপ্রিল ২০২১ | ৯:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 354 বার

    ইরানের সাথে সুসম্পর্ক চান সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

    সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং তিনি আশা করেন তেহরান ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে।

    তিনি আরো বলেছেন, ইরানের সাথে সুসম্পর্কের জন্য তার দেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অন্যদের সাথেও কাজ করছে। রিয়াদ এমন সম্পর্ক চায় যা সবার জন্য কল্যাণকর।

    সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়। একইসাথে গোটা অঞ্চল ও বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করে রিয়াদ।

    সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইয়েমেনের ব্যাপারে বলেন, তিনি আশা করেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে এবং আলোচনায় বসবে।

    সূত্র : পার্সটুডে

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক