• শিরোনাম

    দিনে ১০ হাজার মানুষকে ইফতার করিয়েছেন মক্কার স্বেচ্ছাসেবকরা

    | ৩০ এপ্রিল ২০২১ | ১০:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 183 বার

    দিনে ১০ হাজার মানুষকে ইফতার করিয়েছেন মক্কার স্বেচ্ছাসেবকরা

    মক্কার ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন রমজানের প্রথম ১৫ দিনে ১১৫,০০০ হাজারেরও বেশি মানুষের মাঝে (বিনা-মূল্যে) ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বিদেশী ছাত্র, স্বাস্থ্য বিভাগে কাজ করা শ্রমিক ও যাদের প্রয়োজন তাদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আহমেদ আল মারাফি মক্কার এ সংগঠনের (ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন) পরিচালক। তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক ও অধিবাসীরা প্রতিদিন ১০ হাজারেরও বেশি গরম খাবার (বিনা-মূল্যে) তাদের প্রতিবেশীদের ঘরে ঘরে বিতরণ করেছেন।

    ইফতার করানোর জন্য ৪৭টির বেশি গাড়িতে গরম করার ওভেন ও রেফ্রিজারেটর ব্যবহার করে পানি, খেজুর ও ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।

    আহমেদ আল মারাফি বলেন, ‘এ ইফতার বিতরণের মাধ্যমে যাদের খাবার প্রয়োজন তাদের খাদ্য নিরাপত্তা ও সহজে খাবার পাবার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া এ ইফতার বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবক সৃষ্টি ও প্রতিবেশীদের মধ্যে মানবতা দেখানোর সুযোগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এ কার্যক্রমের মাধ্যমে তারা প্রবাসীদেরও খাবার খাওয়ান, যাদের সাথে তাদের পরিবার নেই। এছাড়া যারা রোজা রাখেন তাদেরকেও ইফতার দেয়া হয়।

    সূত্র : আরব নিউজ

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক