| ১০ জুন ২০২১ | ৩:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 269 বার
সৌদি আরব স্বয়ংক্রিয় ভাবে দেশটিতে থাকা বিদেশী কর্মীদের বাসস্থান অনুমতি (আকামা) এবং প্রস্থান ও পুনরায় ফিরে আসার ভিসার মেয়াদ বৃদ্ধি করছে। এতে নতুন করে বাড়তি আর কোনো খরচ হবে না। সাউদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার এ খবর দিয়েছে।
দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ স্বয়ংক্রিয় ভাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেয়াদ বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে গত ২ ফেব্রুয়ারি যে ২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেসব দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন।
দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মিসর, লেবানন, ভারত, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, পর্তুগাল, সুইডেন, সুইস কনফেডারেশন ও তুরস্ক।
অধিকন্তু, করোনা মহামারীর কারণে যেসব দেশের ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারেননি তাদের ভ্রমণ ভিসার মেয়াদও আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সৌদি আরবে মঙ্গলবার ১ হাজার ২৬১ জনের শরীরে করোনা শনাক্তসহ এ পর্যন্ত ৪ লাখ ৫৯ লাখ ৯৬৮ জন রোগী শনাক্ত হয়েছে।
সূত্র : আল-আরাবিয়া
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||