| ২২ জুন ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 291 বার
আজ সোমবার জাপান জুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণোদ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। একটি প্রধান বিমান সংস্থা’সহ অন্যান্য কয়েকটি কোম্পানি গত সপ্তাহে কর্মীদের টিকা দেয়া শুরুর পরে এই কর্মসূচি আরম্ভ হল।
কিছু কোম্পানি কর্মীদের পাশাপাশি তাদের পরিবার, ক্রেতা এবং আশেপাশের অধিবাসীদেরও টিকা গ্রহণের সুযোগ দিচ্ছে।
সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে গত শুক্রবার পর্যন্ত জাপান জুড়ে ৩ হাজার ৪শ’রও বেশি ভেন্যু বা টিকাদান কেন্দ্রে ১ কোটি ৩৭ লক্ষ ৩০ হাজার মানুষকে টিকা দেয়ার সূচি নির্ধারণ করা হয়েছিল। টিকার বিতরণ মসৃণভাবে অগ্রসর হলে আজ সোমবার প্রায় ২শ ৬০টি পর্যন্ত ভেন্যুতে টিকা দেয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অপেক্ষাকৃত ছোট কোম্পানি এবং শিল্পগ্রুপগুলোকে সাহায্যের জন্য, একাধিক কোম্পানি যদি যৌথভাবে টিকাদান কর্মসূচি চালাতে চায়, তবে সরকার টিকাদান কেন্দ্র জোগাড় ও প্রস্তুত করা সংশ্লিষ্ট ব্যয়ের ক্ষেত্রে আংশিক ভর্তুকি দেয়ার পরিকল্পনা করছে।
সরকার স্থানীয় পৌরসভাগুলোর চালানো টিকাদান কর্মসূচি’সহ সামগ্রিক টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি টিকা গ্রহণে ইচ্ছুক সবাইকে আগামী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে টিকা দেয়া পুরোপুরি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
কর্মকর্তারা বলছেন, যেসব ব্যক্তি টিকা নিবেন না, তাদেরকে সুবিধাবঞ্চিত করা উচিত নয় এবং তাদের বিরুদ্ধে কোন ধরনের বৈষম্য বা চাপ সৃষ্টি এড়ানোর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||