• শিরোনাম

    হজযাত্রী বাছাইয়ের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

    | ২৭ জুন ২০২১ | ১০:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 316 বার

    হজযাত্রী বাছাইয়ের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

    সৌদি আরব তাদের হজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন তথ্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ বছর হজে যেতে আগ্রহী ব্যক্তিদের বাছাই করার দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করেছে। শুক্রবার দ্য সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

    সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল-ফাত্তাহ বিন সুলেইমান মাসহাট এ বাছাই প্রক্রিয়া সম্পর্কে ব্যাখা করে বলেন, হজে যেতে আগ্রহী ব্যক্তিদের বাছাই করার প্রক্রিয়া বেশ কয়েকটি ভাগে বিভক্ত।

    প্রথমে হজে যাওয়ার জন্য যেসব শর্ত দেয়া হয়েছে তা পূরণকারী সকল ব্যক্তির কাছে শুক্রবার চিঠি পাঠানো হবে। তাদেরকে সৌদি আরবের ইলেকট্রনিক হজ পোর্টালে প্রবেশ করতে বলা হবে। ওই ইলেকট্রনিক হজ পোর্টালে প্রবেশ করে তাদেরকে নিবন্ধন প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে হবে।

    তিনি বলেন, যে সকল ব্যক্তির কাছে চিঠি পাঠানো হয়েছে তাদের তখনই চূড়ান্তভাবে হজে যেতে দেয়া হবে, যখন তাদের জন্য স্থান খালি থাকবে।

    অর্থাৎ, করোনার কারণে এবারো খুব কম লোককে হজ করতে দেয়া হবে। স্থান খালি থাকা সাপেক্ষে অল্প সংখ্যক ব্যক্তিকে হজ করতে দেয়া হবে।

    সূত্র : আরব নিউজ

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক