| ২৬ আগস্ট ২০২১ | ৫:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 746 বার
করোনা মহামারীর কারণে ২০টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে ভ্রমণে গত ফেব্রুয়ারিতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মঙ্গলবার তা তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক এজেন্সি জানিয়েছে, বিধিনিষেধের এই শিথিলতা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা নিজ দেশে প্রত্যাবর্তনের আগে সৌদি আরবে করোনার টিকা নিয়েছিলেন।
তবে সৌদি নাগরিক, বিদেশী কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারকে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেয়া হয়েছিল।
এমন এক সময় নিষেধাজ্ঞা তুলে নেয়ার এই ঘোষণা এসেছে, যখন মঙ্গলবার সৌদি আরবে নতুন করে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসাগরীয় দেশটিতে মহামারিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৭ জন।
এজেন্সিটি আরো জানিয়েছে, সৌদি আরবে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের সংক্রমণমুক্ত নিশ্চিত হতে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে করোনার নতুন নতুন সংক্রমণ দেখা দেয়ার পর বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদিরা।
এই দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও জাপান।
সূত্র : আরব নিউজ
দেখুন:
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||