• শিরোনাম

    আফগানিস্তানে কাপড় প্রেরণের উদ্যোগ

    | ২২ সেপ্টেম্বর ২০২১ | ৭:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 775 বার

    আফগানিস্তানে কাপড় প্রেরণের উদ্যোগ

    জাপানের একটি নাগরিক গ্রুপ ব্যবহৃত কাপড় আফগানিস্তানে প্রেরণের জন্য একটি প্রকল্প চালু করেছে। জাপান ইসলামিক ট্রাস্ট অনেক বছর ধরে আফগানিস্তানের লোকজনকে সমর্থন করে আসছে। তারা জানাচ্ছে, অনেক আফগানের গরম কাপড় নেই, কারণ যুদ্ধে তারা তাদের ঘরবাড়ি হারিয়েছেন। গ্রুপটি অনলাইনে জাপানি লোকজনের প্রতি আফগানদের জন্য পুরোনো শীতের কাপড় পাঠানোর আহ্বান জানায় এবং ১ হাজারেরও বেশি বাক্স কাপড় তারা ইতিমধ্যে পেয়েছে।
    পাকিস্তান এবং নেপালের পাশাপাশি জাপানি স্বেচ্ছাসেবী’সহ ১০ ব্যক্তি সাইতামা জেলার কাসুকাবে শহরের এক গুদামঘরে সোমবার সমবেত হন। তারা সারা দেশ থেকে পাঠানো কাপড় এবং অন্যান্য জিনিস বেছে আলাদা করেন এবং এগুলোকে বাক্সে ঢোকান।
    গ্রুপটি এই বাক্সগুলোর সাথে সেদেশে অত্যধিক প্রয়োজনীয় প্রায় ৭০টি হুইলচেয়ার সমুদ্রপথে আফগানিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে। এগুলোর আফগান সীমান্তে গিয়ে পৌঁছাতে প্রায় ১ মাস সময় লাগবে।
    জাপান ইসলামিক ট্রাস্ট’এর হারুন কুরেশি বলেন, এই সমস্যা সমাধানের জন্য সময় লাগবে। তিনি এই বলে জাপানি লোকজনের প্রতি সহযোগিতার আহ্বান জানান যে, এক্ষেত্রে দীর্ঘদিনের সমর্থন গুরুত্বপূর্ণ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    ০২ সেপ্টেম্বর ২০২০

    ১১ ফেব্রুয়ারি ২০১৯

    ০৯ ফেব্রুয়ারি ২০১৯

    ২৪ এপ্রিল ২০২০

    ০৩ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক