| ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৯:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 5 বার
জুলাই মাসে দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কিয়ুশু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে পুনরায় চালু হয়েছে।
কুমামোতো এবং শিন-মিনামাতা স্টেশনের মধ্যে পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এটি ছিল লাইনটির স্থগিত থাকা সর্বশেষ অংশ। শুক্রবার সকালে ৫২ দিন পর প্রথমবারের মতো সম্পূর্ণ কিয়ুশু শিনকানসেন লাইনে পরিষেবা পুনরায় চালু হয়।
২৮শে জুলাই ভূমিকম্পের পর কিয়ুশু শিনকানসেন সমস্ত পরিষেবা স্থগিত করে। জুলাই মাসের শেষের দিকে হাকাতা ও কুমামোতো স্টেশনের মধ্যে এবং ৭ই আগস্ট শিন-মিনামাতা ও কাগোশিমা-চুও স্টেশনের মধ্যে এই পরিষেবা পুনরায় চালু হয়।
তবে রেল লাইন ও অন্যান্য স্থাপনাসহ ১ হাজারেরও বেশি স্থানে ক্ষয়ক্ষতি হওয়ায় কুমামোতো এবং শিন-মিনামাতা স্টেশনের মধ্যে পরিষেবা স্থগিত ছিল।