• শিরোনাম

    কিউবার উপর চাপ বৃদ্ধি করছেন ট্রাম্প

    | ১৩ জানুয়ারি ২০২৬ | ৯:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 54 বার

    কিউবার উপর চাপ বৃদ্ধি করছেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, খুব দেরি হয়ে যাওয়ার আগেই এক চুক্তিতে উপনীত হওয়ার হুঁশিয়ারি দিয়ে কিউবার উপর চাপ বৃদ্ধি করছেন।

    ট্রাম্প রবিবার সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় সমাজতান্ত্রিক ক্যারিবীয় দেশটির কথা উল্লেখ করেন। ভেনেজুয়েলার সাথে কিউবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ৩রা জানুয়ারী মার্কিন সামরিক অভিযানে যেদেশের প্রেসিডেন্টকে আটক করা হয়।

    ট্রাম্প বলেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে আসা বিপুল পরিমাণ তেল এবং অর্থের উপর নির্ভরশীল। তিনি বলেন, ভেনেজুয়েলাকে এখন রক্ষা করছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিকবাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি লিখেছেন, “কিউবায় আর কোন তেল বা অর্থ যাবে না – শূন্য!”

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তেল ও অর্থের বিনিময়ে কিউবা “ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসকের” জন্য নিরাপত্তা পরিষেবা প্রদান করেছিল, কিন্তু সেই কিউবানদের বেশিরভাগই মার্কিন হামলায় মারা গেছেন।

    ট্রাম্প বলেন, তিনি জোরালো পরামর্শ দিচ্ছেন যে কিউবা যেন খুব দেরি হওয়ার আগেই একটি চুক্তির আওতায় আসে।

    রবিবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেছেন যে কিউবা একটি স্বাধীন, স্বতন্ত্র এবং সার্বভৌম দেশ। তিনি লিখেছেন যে কিউবার মানুষ কী করবে, তা কেউ বলে দিতে পারে না, কিউবা “শেষ রক্তবিন্দু” পর্যন্ত দিয়েও মাতৃভুমি রক্ষা করতে প্রস্তুত।

    ট্রাম্প প্রশাসন উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পার্শ্ববর্তী পশ্চিম গোলার্ধের স্থিতিশীলতার উপর জোর দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন যে দেশটি স্পষ্টতই কিউবার উপর তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক