| ০৮ এপ্রিল ২০১৯ | ১০:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 2590 বার
তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলের নতুন আন্তর্জাতিক বিমান বন্দরটি পুরোপুরিভাবে চালু হয়েছে।
শুরুতে প্রত্যাশা করা হয়েছিল, বছরে ৯ কোটি যাত্রী ওঠা-নামার সামর্থ্য নতুন এই বিমানবন্দরটির থাকবে। তবে কর্তৃপক্ষ এই সামর্থ্য ২০ কোটিতে উন্নীত করার পরিকল্পনা করছে যাতে এটি বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দরে পরিণত হয়।
আতাতুর্ক বিমানবন্দরকে প্রতিস্থাপন করা এই বিমানবন্দর গত অক্টোবরে আংশিকভাবে চালু হয়েছিল। শহরের কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার দূরে এবং ৭ কোটি ৬৫ লক্ষ বর্গমিটার জুড়ে নতুন এই স্থাপনা নির্মিত হয়েছে।
বিমানবন্দরটির এখন দু’টি রানওয়ে থাকলেও ২০২৮ সালের মধ্যে আরও চারটি রানওয়ে এতে সংযুক্ত করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||