• শিরোনাম

    আঞ্চলিক সংঘাত নিরসনে ইস্তাম্বুলে বসছেন ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী

    | ২২ অক্টোবর ২০২৬ | ৮:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 2 বার

    আঞ্চলিক সংঘাত নিরসনে ইস্তাম্বুলে বসছেন ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী

    আঞ্চলিক সংঘাত নিরসন ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারে এক বিশেষ বৈঠকে বসছেন আঞ্চলিক ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এই হাই-প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার তুরস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আমন্ত্রণে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন।

    তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আঙ্কারার বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো এই সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে একসাথে বৈঠকে বসছেন। ইরান, ইয়েমেন এবং ইউক্রেনকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক নৌ-পরিবহন রুট ও আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম হুমকি তৈরি করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    সূত্রটি আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল-ফিলিস্তিন সংকট, হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি, ইয়েমেন সংক্রান্ত ঘটনাবলী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা এবং আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

    সূত্রটির ভাষ্যমতে, ফিদান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা এবং হরমুজ ও বাব আল-মানদেব প্রণালীতে মুক্ত নৌ-চলাচলের গুরুত্বের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

    এছাড়া তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র অধীনে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের আক্রমণের বিরুদ্ধে সৌদি আরবের নিরাপত্তার প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টিও তিনি পুনর্ব্যক্ত করবেন।

    বৈঠকে ফিদান আরও জানাবেন, ইউক্রেন যুদ্ধ যাতে কৃষ্ণসাগরে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরস্ক। পাশাপাশি এই সংঘাতের ফলে সৃষ্ট আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকির বিষয়টিও বৈঠকে তুলে ধরবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক