• শিরোনাম

    যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকের তথ্যপত্র প্রকাশ, উল্লেখ নেই তাইওয়ানের

    | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 11 বার

    যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকের তথ্যপত্র প্রকাশ, উল্লেখ নেই তাইওয়ানের

    মার্কিন সরকার চীনের সঙ্গে তাদের চুক্তিগুলোর বিস্তারিত প্রকাশ করেছে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সংলাপ শুরুর বিষয়টিও রয়েছে। কিন্তু এতে তাইওয়ানের কোনো উল্লেখ নেই।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোর উল্লেখ করে হোয়াইট হাউস একটি তথ্যপত্র প্রকাশ করেছে। উল্লেখ্য, শি জিনপিং তিন দিনের সফর শেষে শুক্রবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

    তথ্যপত্রে ব্যাখ্যা করা হয়েছে যে, নতুনভাবে চালু হওয়া মার্কিন-চীন সংলাপের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত ঝুঁকি ও সুবিধাগুলো নিয়ে মতবিনিময় করা। এআই’এর উন্নয়নে নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে, যখন এই প্রযুক্তির নিরাপত্তা একটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে উঠছে।

    কূটনীতি প্রসঙ্গে তথ্যপত্রে বলা হয় যে, দুই নেতা রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ চলমান বৈশ্বিক উদ্বেগগুলো নিয়ে আলোচনা করেছেন।

    এদিকে, চীন সরকার জানিয়েছে যে শি বলেছেন, চীন আশা করে মার্কিন পক্ষ “তাইওয়ানের স্বাধীনতার” বিরোধিতা করার সঠিক অবস্থানে অটল থাকবে এবং বিচক্ষণতার সাথে তাইওয়ান প্রশ্নটি মোকাবিলা করবে।

    কিন্তু মার্কিন তথ্যপত্রে তাইওয়ানের কোনো উল্লেখ নেই।

    শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “আমরা তাইওয়ান নিয়ে খুব বেশি সময় কথা বলিনি। এবিষয়ে আমার অনুভূতি কেমন, তা তিনি খুব ভালোভাবে বোঝেন।” ট্রাম্প এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

    তথ্যপত্রে বলা হয়েছে, দুই নেতা স্মরণ করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ও চীন মিত্র ছিল এবং যুদ্ধ জয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল।

    সর্বশেষ শীর্ষ বৈঠক প্রসঙ্গে মার্কিন গণমাধ্যমের অধিকাংশ ভাষ্য থেকেই বোঝা যায় যে, এর মূল বিষয়বস্তুর চেয়ে আয়োজনের ওপরই বেশি মনোযোগ দেয়া হয়েছিল।

    বৈঠকটিতে দৃশ্যত, শি’এর প্রতি বিবেচনা প্রদর্শনের মাধ্যমে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে চীনের সঙ্গে উত্তেজনার পুনরারম্ভ এড়ানোর ট্রাম্পের অভিপ্রায়ই প্রতিফলিত হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক