| ১৪ মার্চ ২০১৯ | ৯:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2178 বার
তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলের বসফোরাস প্রণালীর মধ্যে দিয়ে এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করে এক রেল ব্যবস্থা চালু করা হয়েছে।
তুরস্ক সরকার একে সিল্ক রোডের আধুনিক রেল সংস্করণ হিসাবে অভিহিত করেছে।
মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্দোয়ান বলেন, এশিয়া ও ইউরোপ সংযোগকারী এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল এই জায়গাটি খুলে দেয়া। পরিবহণ এবং বিতরণের জন্য এক কেন্দ্র হিসাবে এটি ইস্তানবুলকে গড়ে উঠতে সাহায্য করবে বলে তিনি আরও জানান।
তুরস্ক সরকার জানায় যে বৃটেনের রাজধানী লন্ডন এবং চীনের রাজধানী বেইজিংয়ের মধ্যে এক একক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এটি সাহায্য করবে।
সরকার, রাজধানী আংকারা এবং তুরস্কের অন্যান্য শহরগুলোকে সংযোগকারী রেল ব্যবস্থার সাথে নতুন এই লাইনকে যুক্ত করার পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||